বাউফলে বসতঘরের পেছনে তিন গাঁজা গাছ উদ্ধার, আটক ১
বাউফলে বসতঘরের পেছনে তিন গাঁজা গাছ উদ্ধার, আটক ১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় মোঃ ইউসুফ (পিতা—মজিদ খান) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের পেছনে অভিযান পরিচালনা করে বাউফল থানা পুলিশ। অভিযানে ওই স্থান থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা গাছ চাষের অভিযোগে ইউসুফকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গাঁজা গাছ চাষের বিষয়ে গোপন তথ্য আসে। পরে বিষয়টি বাউফল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাসহ বিভিন্ন মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চলে আসছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
৫ অক্টোবর
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580







আপনার মতামত লিখুন