Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাউফলে বসতঘরের পেছনে তিন গাঁজা গাছ উদ্ধার, আটক ১

সমাজের খবর ডেস্ক

‎বাউফলে বসতঘরের পেছনে তিন গাঁজা গাছ উদ্ধার, আটক ১
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‎
‎
‎পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় মোঃ ইউসুফ (পিতা—মজিদ খান) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের পেছনে অভিযান পরিচালনা করে বাউফল থানা পুলিশ। অভিযানে ওই স্থান থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা গাছ চাষের অভিযোগে ইউসুফকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

 

‎
‎বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গাঁজা গাছ চাষের বিষয়ে গোপন তথ্য আসে। পরে বিষয়টি বাউফল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
‎
‎স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাসহ বিভিন্ন মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চলে আসছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

‎
‎এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎
‎
‎৫ অক্টোবর
‎পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
‎01749510580

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন