মিরসরাইয়ে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার মতবিনিময়
মিরসরাইয়ে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার মতবিনিময়
0:00 0:00

মিরসরাইয়ে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার মতবিনিময়

অন্যান্য
মিরসরাইয়ে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার মতবিনিময়
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:১২ পিএম

 

মিরসরাই প্রতিনিধি:::
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাটাছরা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলীউল কবির ইকবাল। রবিবার বেলা ১১টায় কাটাছরা ইউনিয়নে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

 

 

মতবিনিময়ে তিনি বলেন, ১৯৯১ সালে সাধারণ নির্বাচন পূর্ববর্তী তৎকালীন এমপি ওবায়দুল হক খন্দকারের হাত ধরে আমি বিএনপিতে যোগদান করি। পরবর্তীতে সাধারণ মানুষের ভোটে আমি কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। বেগম খালেদা জিয়ার সহযোগিতায় কাটাছরা ইউনিয়নে ৬টি সড়ক নির্মাণ ও সংস্কার, সৌদি ও জাপানী অনুদানে ৫টি সাইক্লোন শেল্টার নির্মাণ,

 

 

৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক সংস্কার ও গৃহ নির্মাণ, ১৯ টি সড়ক মাটি দ্বারা পূর্ণ নির্মাণ, ৮টি কালভার্ট নির্মাণ, ৫টি খাল ও ছরা খনন, ২টি মাদ্রাসা ভবন নির্মাণ সহ অসংখ্য উন্নয়ন কাজ করেছি। আমি আশা করছি আমার রাজনৈতিক দক্ষতা,

 

 

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্যাতন নিপীড়নের কথা চিন্তা করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাটাছরা ইউনিয়ন পরিষেদ থেকে চেয়ারম্যান পদে দল আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিনের সহযোগীতায় কাটাছরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।