মহেশপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মহেশপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
0:00 0:00

মহেশপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অন্যান্য
মহেশপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ পিএম

মো: এনামুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) স্টাফ রিপোর্টার

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক জনসচেতনতামূলক সভা, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, মহেশপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান এবং মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা।

 

 

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান চালানোই যথেষ্ট নয়, প্রয়োজন সবার সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও নিয়মিত পরিচ্ছন্নতা। নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, যেখানে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা মহেশপুর উপজেলা পরিষদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

 

 

“পরিচ্ছন্ন মহেশপুর, নিরাপদ মহেশপুর” – এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মহেশপুরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন ও দায়িত্বশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।