আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে নারীদের সেলাই মেশিন খেলার সামগ্রী সহ ত্রাণ বিতরণ ।
আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে নারীদের সেলাই মেশিন খেলার সামগ্রী সহ ত্রাণ বিতরণ ।
0:00 0:00

আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে নারীদের সেলাই মেশিন খেলার সামগ্রী সহ ত্রাণ বিতরণ ।

অন্যান্য
আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে নারীদের সেলাই মেশিন খেলার সামগ্রী সহ ত্রাণ বিতরণ ।
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ পিএম

 

সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট

লালমনিরহাট জেলার
লালমনিরহাট সদর থানা খুনিয়াগাছ স্কুল মাঠে নারীদের মাঝে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও ত্রাণ বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

 

প্রতিটি ইউনিয়নের নারীদের সক্ষমতাবৃদ্ধি, খেলার মানউন্নয়ন ও আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে এবং মাদক জুয়া নির্মলের লক্ষ্যে সবাইকে একসঙ্গে ঐক্যবাদ হয়ে দেশকে উন্নয়নমূল্য এবং সুসংগঠিত তৈরি করতে হবে এ দায়িত্ব আমার আমাদের সবার

 

আজকে শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২৬ইং লালমনিরহাট সদরের ৬নং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের আয়োজনে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ আসাদুল হাবিব দুলু মহোদয়।

 

 

 

উক্ত অনুষ্ঠানে মন্ত্রী অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ খেলার ও সামগ্রী এবং দুস্থদের মাঝে চাউল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মহোদয় বলেন, খুনিয়াগাছ এলাকাকে মাদকমুক্ত গড়ে তুলতে হবে এবং এখানে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তিস্তা ভাঙ্গনবাদ নির্মাণের আশ্বাস দেন খুনিয়া গাছবাসীকে
বর্তমান বাংলাদেশ সরকারের অন্যতম পদক্ষেপ নেয়া প্রথম মাদকমুক্ত এলাকা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়তে পারব।

 

মন্ত্রী আরো বলেন ঘুষ দুর্নীতি চাঁদা চুরি ছিনতাই মাদক ব্যবসায়ী মাদক খাওয়া মাদক কারবারীর এবং মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তারা যেন মাদকাসক্তির সঙ্গে আসক্ত হয়ে না পড়ে তবেই সুশিক্ষিত জাতি গঠন করতে পারলেই আমরা মাদকমুক্ত দেশ গড়তে সক্ষম হব।

এ বিতরণ অনুষ্ঠানের শেষে মন্ত্রী মহোদয় খুনিয়া গাছ স্কুল মাঠের বাউন্ডারির ভিতর এলাকায় বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।

 

 

উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। *মন্ত্রী মহোদয়ের আগমনে এলাকার জনসাধারণের মাঝে আনন্দে উৎসাহিত ভারে উঠে পুরো স্কুল মাঠ উপস্থিত জনসাধারণ মন্ত্রী মহোদয়ের এমন উদ্যোগের জন্য শিক্ষক শিক্ষার্থীরা আশ্বাসে খেলনা বল নিয়ে আনন্দে মেতে উঠেছে।