পাবনার বেড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার
পাবনার বেড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার
0:00 0:00

পাবনার বেড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার

অন্যান্য
পাবনার বেড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার
১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ এএম

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দল-মত ও আত্মীয়তার ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সামাজিক প্রতিরোধ ও ঐক্যবদ্ধ লড়াইয়ের সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

 

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সাঈদ মানিক সরকারের বাসভবনে এই সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
​হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহ।

 

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ থেকে মাদকের ভয়াবহতা রোধ করতে হলে অবশ্যই আপনাদের সকলকে নিজ নিজ পরিবারের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে—সে ব্যাপারে সচেতন হোন। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। তথ্য সরবরাহকারীর নাম-ঠিকানা গোপন রেখে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে।”
​সভাপতির বক্তব্যে আব্দুল হামিদ সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক ও ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া যুবসমাজকে এই কড়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব নয়।” মাদকের বিস্তার চিরতরে রুখতে তিনি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থেকে কঠোরভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

​
​অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এম এ ছালাম মোল্লা, এ এস এম সায়েম সালাম, ডাক্তার মোঃ তোমাজ্জেল হক মন্ডল, মোঃ আব্দুল আলীম, আব্দুর রাজ্জাক রাজা, মীর মোঃ মিজানুর রহমান, আমানুল্লাহ আমান, মোঃ শহিদুল ইসলাম, বাচ্চু প্রামাণিক ও লায়েব প্রামাণিক।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের এই মাদকবিরোধী পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। বক্তারা স্পষ্টভাবে জানান, মাদকের ব্যাপারে কোনো স্বজনপ্রীতি বা রাজনৈতিক পরিচয় ছাড় পাবে না। দল-মত নির্বিশেষে সকল অপরাধীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

 

​সভায় অন্যান্যদের মধ্যে বেড়া প্রেস ক্লাবের সদস্য সচিব আবুজর গিফারী, প্রবীণ সাংবাদিক ওসমান গনি এবং হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।