রংপুর শহরে অটোরিকশার দাপট, যানজটে নাকাল নগরবাসী
রংপুর শহরে অটোরিকশার দাপট, যানজটে নাকাল নগরবাসী
0:00 0:00

রংপুর শহরে অটোরিকশার দাপট, যানজটে নাকাল নগরবাসী

অন্যান্য
রংপুর শহরে অটোরিকশার দাপট, যানজটে নাকাল নগরবাসী
১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৩ এএম

 

মনোয়ারুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরের সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশার সংখ্যা বাড়তে থাকায় যানজট দিন দিন তীব্র হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র অটোরিকশা দাঁড়িয়ে থাকা, যাত্রী ওঠানামা এবং সড়কের ওপর গড়ে ওঠা অটোরিকশার স্ট্যান্ডের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সাধারণ যাত্রীরা।

 

 

নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড়ে অটোরিকশার দীর্ঘ সারি দেখা যায়। এতে অনেক জায়গায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। পথচারীদেরও ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। কোথাও কোথাও কয়েক মিনিটের হাঁটার পথ অটোরিকশায় যেতে দীর্ঘ সময় লাগছে।

 

 

রংপুর সিটি করপোরেশনের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, রংপুর শহরে বর্তমানে ২০ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ৭ থেকে ৮ হাজার চার্জার রিকশা চলাচল করছে। এত বিপুলসংখ্যক যানবাহন নিয়ন্ত্রণে না থাকায় যানজট নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।

 

 

রংপুর নগরবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে যানজটের এই সমস্যা চলে আসছে। বিভিন্ন সময়ে যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হলেও কিছুদিন পর আবার আগের পরিস্থিতি ফিরে আসে। ফলে স্থায়ী সমাধান নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।

পথচারী বলেন, ‘বছরের পর বছর এ অবস্থা দেখে আসছি। এ সমস্যার কি কোনো সমাধান নেই?’

 

 

রংপুর নগরবাসীর চলাচলে স্বস্তি ফেরাতে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, নির্দিষ্ট স্থানে অটোরিকশা রাখার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন অনেকে।

সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। তাঁদের প্রশ্ন—রংপুর শহরের রাস্তায় স্বস্তিতে হাঁটাচলার পরিবেশ ফিরবে কবে?