ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ১টি
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ১টি
0:00 0:00

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ১টি

অন্যান্য
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ১টি
৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১২ পিএম

 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় রাত ৮টার পর দোকানপাট খোলা রাখা এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

 

রোববার রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে ১১টি টিম ১৩টি এলাকায় একযোগে কার্যক্রম পরিচালনা করে। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১৯টি দোকানকে সতর্ক করা হয়। এছাড়া হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান চলাকালে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করা এবং সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

 

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।