টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিমের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ
টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিমের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ
0:00 0:00

টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিমের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ

অন্যান্য
টঙ্গীবাড়ীর ইশরাত জাহান মিমের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ
৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৪ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ছোটবেলার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। সেই স্বপ্ন পূরণে দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে অবশেষে চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা গ্রামের কৃতী সন্তান ইশরাত জাহান মিম।

 

সম্প্রতি তিনি সফলতার সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। মিমের এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
মিমের বাবা লিটন হালদার। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। মেধা ও পরিশ্রমের কারণে শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ভালো ফলাফল করে আসছেন।

 

দিঘীরপাড় এ.সি. ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পর ঢাকার মতিঝিল আইডিয়াল কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পান তিনি। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন।
চিকিৎসাশাস্ত্রের কঠিন ও দীর্ঘ অধ্যয়ন শেষে এবার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। মিমের চিকিৎসক হওয়ার খবরে পরিবারে যেমন আনন্দের আবহ তৈরি হয়েছে, তেমনি গর্বিত হয়েছেন নিজ এলাকার মানুষও।

 

স্থানীয়রা জানান, ইশরাত জাহান মিমের এই সাফল্য টঙ্গীবাড়ীর তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাঁর সাফল্য অন্য শিক্ষার্থীদেরও নিজেদের লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।