নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই বললেন মাহাবুব শেখ
নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই বললেন মাহাবুব শেখ
0:00 0:00

নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই বললেন মাহাবুব শেখ

অন্যান্য
নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই বললেন মাহাবুব শেখ
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ পিএম

 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মাহাবুব শেখ বলেছেন। নগরকান্দায় আমার কোন প্রতিদ্বন্দ্বি নেই। আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো নগরকান্দার দীর্ঘদিনের সমস্যা, মানুষের হতাশা ও নিরপেক্ষ থেকে আমার পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

 

মাহাবুব শেখ বলেন, নগরকান্দার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং অধিকার ও আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ উপজেলা গড়তে এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার দীর্ঘ দিনের সমস্যাগুলো সমাধান করাই আমার প্রধান লক্ষ্য। এসময় মোঃ মাহবুব শেখ বলেন,

 

নগরকান্দার দীর্ঘদিনের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চাই ইনশাআল্লাহ আমি।