ভাঙ্গুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত
0:00 0:00

ভাঙ্গুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যান্য
ভাঙ্গুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০ পিএম

 

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সেবার মান ও কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার অষ্টমনিষা হলদারপাড়া কমিউনিটি স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।

 

​স্কোরকার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি বুলবুলি রায় সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সভাপতি নাগর দাস, সাংবাদিক বিকাশ চন্দ্র গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র গোস্বামীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​খ্রিস্টান এইড ও আমরাই পারি’র সহযোগিতায় বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্ট (বেড) এই সভার আয়োজন করে। আজকের এই সভা অনুষ্ঠিত হওয়ার চার দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে বৈরাগীপাড়া, ঘোষপাড়া ও হলদারপাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সেবা মূল্যায়ন করে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নম্বর প্রদান করেন। পরবর্তীতে পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকেও তাদের কার্যক্রমের নিজস্ব মূল্যায়ন নম্বর দেওয়া হয়। সভায় উভয় পক্ষের মূল্যায়নের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

 

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি ভলান্টিয়ার তমা কর্মকার। এতে স্বাগত বক্তব্য দেন পূজা সূত্রধর এবং কমিউনিটির পক্ষে বক্তব্য দেন চৈতি কর্মকারসহ অনেকে। বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরও সহজলভ্য ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​সভার শেষপর্বে কমিউনিটির জনগণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা যৌথভাবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। পারস্পরিক দায়বদ্ধতা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

​অনুষ্ঠানে বেড-এর কর্মসূচি সমন্বয়কারী আশিকুর রহমান বলেন, “আজকের কমিউনিটি স্কোরকার্ডের মধ্য দিয়ে যে যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে, উভয় পক্ষের দায়বদ্ধতা ও আন্তরিকতা থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের প্রত্যাশা ও সরকারি সেবার মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরি হবে।”