ফের আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বোয়ালমারী ও সালথা থানার মধ্যে
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি)ফরিদপুর:
আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। আজ দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে, বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের মোঃ জাকারিয়া কে গুরুতর আঘাতের অভিযোগ উঠেছে জাকারিয়া পরমেশ্বদী গ্রামের মৃত বসার সাথে ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালমারী থেকে ফেরার পথে ২০ থেকে ২৫ জন থাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে যখন করে। এতে অভিযোগ উঠেছে জালাল সিকদারের নেতৃত্বে সেখানে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাজী, মাহবুব হাসান সজীব টুলু মিয়া লাভলু ফকির সালাউদ্দিন সিকদার আশ্রাম শিকদার নান্নু মোল্লা বক্কার মোল্লা ফরিদ মেম্বারসহ আরও ২০ থেকে ২৫ জন এই ঘটনা ঘটেছে।
জাকারিয়া বলেন, আমি বোয়ালমারী থেকে ফেরার পথে অভিযুক্তরা আমার উপরে এলোপাতাড়ি হামলা চালায় এক পর্যায়ে আমি মাটিতে লুকিয়ে পড়লে স্থানীয় লোকজন এসে আমাকে রক্ষা করে, এ ব্যাপারে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি সকলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়,
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জাকারি কে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে।
এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, আমরা খবর পেলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি এবং ঘটনাস্থলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।








আপনার মতামত লিখুন