রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, ৫ হাজার টাকা জরিমানা
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, ৫ হাজার টাকা জরিমানা
0:00 0:00

রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, ৫ হাজার টাকা জরিমানা

অন্যান্য
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, ৫ হাজার টাকা জরিমানা
২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ পিএম

 

মনোয়ারুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মহানগরীতে লাইসেন্স গ্রহণ না করে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় খামার মোড় এলাকার আল মদিনা লাইভ বেকারীতে অভিযান চালানো হয়।

 

অভিযানে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রি করছে বলে প্রমাণিত হয়। পরে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাদমিরা শারমিন এবং ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।

 

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।