আদিতমারীতে রমজান আলী কে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদিতমারীতে রমজান আলী কে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
0:00 0:00

আদিতমারীতে রমজান আলী কে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যান্য
আদিতমারীতে রমজান আলী কে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রমজান আলী (১৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ জং বা কারেন্ট জাল জব্দ করেছে এবং তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজকে সোমবার (৩১ আগস্ট) উপজেলার মহিষাশহর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ চায়না ও কারেন্ট জং জাল আমদানি,মজুদ ও বিক্রয়ের দায়ে রমজান আলী ছে (১৯)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

এ অভিযানের অংশ হিসেবে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের সাগর ঘাট এলাকায় ও এক বিশেষ অভিযান চালানো হয়। সেখানে অবৈধ চায়না দুয়ারী ও জং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চায়না ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে, উপজেলা নির্বাহী প্রশাসন । এবং কি উপজেলায় অবৈধ জালের ব্যবহার বন্ধের আরো বিশেষ অভিযান চলমান থাকবে।