চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড
চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড
0:00 0:00

চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড

অন্যান্য
চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড
৩১ আগস্ট ২০২৬, ৮:৫৯ পিএম

জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে চৌদ্দগ্রামের শ্রীপুরে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার ৩১ শে আগষ্ট সকালে শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফাকাত আলীএর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এসময় ইভটিজিং এর অপরাধে মো: শাওন (২২), পিতা- মো: শহীদুল ইসলাম কে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কিশোর গঞ্জের ইটনা থানার আলী মাদ্রাসা এলকায় তার বাড়ী।

ম্যাজিস্ট্রেট বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে।