সীমান্তে ৬১ বিজিবির অভিযানে অটোভ্যানসহ ২ লাখ ৭০ হাজার টাকার মালামাল জব্দ।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা
লালমনিরহাট।
লালমনিরহাটের সীমান্ত হাতীবান্ধব পাটগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের অনুপ্রবেশের বন্ধে বিশেষ অভিযানে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল এস্কাপ সিরাপ, ও একটি অটোভ্যান এবং একটি ভারতীয় গরু আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
উদ্ধারকৃত মালামাল ও গবাদিপশুর যার আনুমানিক, সিজার মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
আজকে সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবির-এর অধিনায়ক।
বিজিবি সূত্রে জানা যায় যে ,এক গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট দিবাগত রাত ১ এক ঘটিকা
থেকে ভোর ৪টা ৪০ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবির) অধীনস্থ পূর্ব সারডুবি এবং ধবলগুড়ি বিওপির বিশেষ অভিযানের টহলদল সীমান্তে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ বিশেষ অভিযান পরিচালনা করলে হাতীবান্ধা থানার দোলাপাড়া ও বড়খাতা সীমান্ত পিলার থেকে আনুমানিক ১ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ একটি অটোভ্যান আটক করা সম্ভব হয়েছে অপরদিকে, পাটগ্রাম থানার বড়বাড়ি ও সরকারহাট সীমান্তে আনুমানিক ৩৫০ গজ অভ্যন্তর থেকে একটি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ বিজিবির টহলদল।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ,
ও সব ধরনের অবৈধ সীমান্তে অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতে আরো বিশেষ জোরদার ও চলমান রয়েছে।








আপনার মতামত লিখুন