নগরকান্দায় ৮৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় ৮৯ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার ডাংগী ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাওন, এবং একই গ্রামের আজিজুল ইসলাম ওরফে আকাশ। পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে পুলিশ সদস্যরা ডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক দুইবার আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কবেকার নেতৃত্ব দেন নগরকান্দা থানার এসআই ফরহাদ।
সময় এএসআই জাহাঙ্গীর সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। নগরকান্দা থানা পুলিশ আরোও জানিয়েছেন, মাদক বিরোধী অভিযান আমাদের সর্বক্ষণ অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।







আপনার মতামত লিখুন