যুগের পর যুগ হয়নি একটি মালদহ রত্নাই ব্রিজ পারাপারের ভোগান্তিতে শিক্ষার্থীরা।
যুগের পর যুগ হয়নি একটি মালদহ রত্নাই ব্রিজ পারাপারের ভোগান্তিতে শিক্ষার্থীরা।
0:00 0:00

যুগের পর যুগ হয়নি একটি মালদহ রত্নাই ব্রিজ পারাপারের ভোগান্তিতে শিক্ষার্থীরা।

অন্যান্য
যুগের পর যুগ হয়নি একটি মালদহ রত্নাই ব্রিজ পারাপারের ভোগান্তিতে শিক্ষার্থীরা।
২৮ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিহাট।

যুগের পর যুগ পেরিয়ে গেলেও হয়নি একটি মহিষতুলী মালদাহ রত্নাই নদীর একটি ব্রিজ। প্রতিদিন পারাপারের ভোগান্তিতে শিকার হচ্ছে ১৫ থেকে ২০ টি গ্রামের মানুষ কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার জনগণের পারাপারের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভোগান্তির শিকার বেশি হচ্ছে।

লালমনিহাটের আদিতমারী উপজেলা ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী গ্রামে পার্শ্ববতী ভারত থেকে নেমে আসা মালদা রত্নাই নদীর দীর্ঘ ৫৩ বছরও একটি ব্রিজ না থাকায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ দৈনিক হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
নদীটির পশ্চিম পাশে একটি বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি স্কুল একটি প্রাথমিক বিদ্যালয় দুইটি মাদ্রাসা একটি বাংলাদেশ বিজিবি ক্যাম্প এর রয়েছে তিনটি বাজার।

পূর্ব পাশে রয়েছে একটি দাখিল মাদ্রাসা একটি প্রাথমিক বিদ্যালয় দুই গার্ডেন স্কুল তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুইটি বাংলাদেশ বিজিবি ক্যাম্প ও তিনটি মার্কেট রয়েছে। ‌ এলাকাবাসী জানান নির্বাচনের আগে সবাই আশ্বাস দিয়েছেন ব্রিজ হবে কিন্তু নির্বাচন পার হয়ে গেলে কেউ খবর নেয়নি।
আদিতমারী উপজেলার ইঞ্জিনিয়ার সুশান্ত রায় বলেন, ব্রিজটি হওয়া জরুরী কিন্তু বরাদ্দ না থাকলে কিভাবে সম্ভব শুধু আশ্বাস দিলেই হবে না। জনগণের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে।

 

নদীটিতে কখনো নৌকায় পারাপার হয় কখনো বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থীদের। বন্যার সময় উজানের ঢালু পানিতে তলিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসলাদি।
৬ নং ওয়ার্ডের জমশের আলী মেম্বার বলেন দীর্ঘদিন থেকে ব্রিজটি না হওয়া সাত থেকে আট হাজার লোকের যাতায়াতের ভোগান্তি পথে হচ্ছে ।

 

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে উত্তরবঙ্গের জনগণের একটাই দাবি ও প্রত্যাশা মহিষতুলী মালদাহ রত্নাই নদীটির ব্রিজ।