বিষয়: মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার।*
বিষয়: মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার।*
0:00 0:00

বিষয়: মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার।*

অন্যান্য
বিষয়: মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার।*
২৬ আগস্ট ২০২৬, ৫:৪৩ পিএম

মো: এনামুল ইসলাম

মহেশপুর /ঝিনাইদহ / স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং থানা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অব্যাহত বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৯০ (নব্বই) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গতকাল ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় মহেশপুর থানার এএসআই (নিঃ)/১১২৫ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল ও বিশেষ মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মহেশপুর থানাধীন ৮নং ওয়ার্ডের গোপালপুর সাকিনস্থ বালিগর্ত বাজারে শিহাব (২৭) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে রাত ২৩:৩০ ঘটিকায় পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় ১নং আসামী মোঃ খালিদ হাসান (২৫) ও ২নং আসামী শফিউল্লাহ (২৯)-কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ১নং আসামী মোঃ খালিদ হাসানের পরিহিত লুঙ্গির বাম কোচর হতে ৫০ পিস এবং ২নং আসামী শফিউল্লাহর পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৪০ পিস—সর্বমোট ৯০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুতপূর্বক আলামত জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিবরণ:

 

১। মোঃ খালিদ হাসান (২৫), পিতা-মোঃ মোস্তফা কামাল, মাতা-মোছাঃ খালেদা খাতুন

২। শফিউল্লাহ (২৯), পিতা-মোবারক হোসেন, মাতা-সুফিয়া খাতুন

উভয় সাং-গোপালপুর (মহেশপুর পৌরসভা), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারকৃত আলামত:

৯০ (নব্বই) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ০৯ গ্রাম, সর্বমোট আনুমানিক মূল্য ২৭,০০০/- টাকা)।

গৃহীত আইনগত ব্যবস্থা:

 

মহেশপুর থানার মামলা নং-৩৮, তারিখ: ২৬/০৮/২০২৬খ্রিঃ, জিআর নং-৩৩৬, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

মো: এনামুল ইসলাম
০১৭৪২৭২৯৬২৪