টঙ্গীবাড়ি প্রেসক্লাবে ইউএনও’র বিদায় সংবর্ধনা
টঙ্গীবাড়ি প্রেসক্লাবে ইউএনও’র বিদায় সংবর্ধনা
0:00 0:00

টঙ্গীবাড়ি প্রেসক্লাবে ইউএনও’র বিদায় সংবর্ধনা

অন্যান্য
টঙ্গীবাড়ি প্রেসক্লাবে ইউএনও’র বিদায় সংবর্ধনা
২৫ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম

টঙ্গীবাড়ি প্রতিনিধি:
টঙ্গীবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার’র পদোন্নতি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে টঙ্গীবাড়ি প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব সভা কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সুমন চোকদার, শেখ সোহাগ, সামসুদ্দিন তুহিন,

 

মো. মাসুম হাসান আফিফ, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক কাদির খান, সাংবাদিক মো. আব্দুল্লাহ, মো. হারুন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।