পশ্চিম শিমুলিয়ায় মাঠ নিয়ে বিতর্ক প্রতিবাদে ক্রীড়া সম্পাদকের পদত্যাগ
পশ্চিম শিমুলিয়ায় মাঠ নিয়ে বিতর্ক প্রতিবাদে ক্রীড়া সম্পাদকের পদত্যাগ
0:00 0:00

পশ্চিম শিমুলিয়ায় মাঠ নিয়ে বিতর্ক প্রতিবাদে ক্রীড়া সম্পাদকের পদত্যাগ

অন্যান্য
পশ্চিম শিমুলিয়ায় মাঠ নিয়ে বিতর্ক প্রতিবাদে ক্রীড়া সম্পাদকের পদত্যাগ
২৪ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।

পশ্চিম শিমুলিয়া মুকুল মঙ্গল ক্লাব মাঠ নিয়ে বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
স্থানীয়ভাবে শেখপাড়া মাঠ নামে পরিচিত এ মাঠটি ঘিরে সামাজিক বিভাজনের আশঙ্কাও দেখা দিয়েছে।গত ২১ আগস্ট শুক্রবার বর্তমান কমিটির নেওয়া একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ,শেখ বাড়ির বাইরের বাসিন্দাদের মাঠে প্রবেশ ও খেলাধুলা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন পশ্চিম শিমুলিয়ার সাধারণ বাসিন্দা,কিশোর ও তরুণরা।তাদের দাবি,দীর্ঘদিন ধরে মাঠটি এলাকার সবার খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
হঠাৎ করে নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য মাঠ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক।স্থানীয়দের ভাষ্য,এমন সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও যুবসমাজের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

অভিযোগ রয়েছে,বর্তমান কমিটির সভাপতি মাসুদ শেখ, সাধারণ সম্পাদক সুরুজ শেখসহ কয়েকজনের সিদ্ধান্তেই এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এদিকে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ক্লাবের ক্রীড়া সম্পাদক সৌরভ শেখ।তিনি সিদ্ধান্তের সঙ্গে একমত না হয়ে প্রতিবাদস্বরূপ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

 

তার পদত্যাগের বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।এলাকাবাসী বলছেন,মাঠটি কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি নয়-এটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত।তাদের অভিযোগ,মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ করে দিয়ে আসছে।ফলে মাঠ ব্যবহারে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

 

একই সঙ্গে মাঠের প্রকৃত মালিকানা ও ব্যবহারের অধিকার নিয়ে সুষ্ঠু তদন্তেরও দাবি উঠেছে।এলাকাবাসীর প্রধান দাবি,মাঠটি যদি সরকারি বা সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত হয়ে থাকে,তাহলে তা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।এ ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণ থেকে মাঠকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন বাসিন্দারা।তাদের মতে,খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়,এটি তরুণদের পারস্পরিক বন্ধন ও সামাজিক সম্প্রীতিরও প্রতীক।বিতর্কিত সিদ্ধান্ত দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

তবে পরিস্থিতি উত্তপ্ত না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বানও জানিয়েছেন সচেতন মহল।মাঠটি নিয়ে চলমান বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন পশ্চিম শিমুলিয়ার সাধারণ মানুষ।