কৃষক দল নেতা মাসুদ রানার বিচার ও শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন
কৃষক দল নেতা মাসুদ রানার বিচার ও শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন
0:00 0:00

কৃষক দল নেতা মাসুদ রানার বিচার ও শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন

গণমাধ্যম
কৃষক দল নেতা মাসুদ রানার বিচার ও শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন
২৩ আগস্ট ২০২৬, ৯:৪৯ পিএম

মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার৷

সরকারি জমি দখল ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কৃষক দল নেতা ও কথিত ভূমিদস্যু মাসুদ রানার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সচেতন সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী সাধারণ জনগণ।

​আজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মাসুদ রানা সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরা উক্ত ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে অভিযুক্ত ও তার লোকজন সাংবাদিকদের জিম্মি করে ফেলে। পরবর্তীতে তারা সাংবাদিকদের ‘ ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে এবং সরাসরি প্রাণনাশের হুমকি প্রদান করে।

​কর্মসূচি থেকে উপস্থিত সাংবাদিক ও সাধারণ জনগণ অন্যায়কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নয়”। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাসুদ রানার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ও বিচারের দাবি জানান তারা।

​মানববন্ধনটি ‘সচেতন সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী সাধারণ জনগণ’-এর আয়োজনে এবং ‘দৈনিক গ্রাম বাংলার আলো’র সৌজন্যে সম্পন্ন হয়।