রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ।
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ।
0:00 0:00

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ।

জাতীয়
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ।
২৩ আগস্ট ২০২৬, ৮:৪১ পিএম

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতি সন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে ঠাকূরগাঁও জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

 

রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের আউয়াল আহমেদের রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী তাঁর এ অর্জনকে ঠাকূরগাঁওয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

 

স্থানীয়রা জানান, আউয়াল আহমেদের এ নোতুন দায়িত্ব তাঁর কর্ম জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তাঁর কর্মের মাধ্যমে ঠাকূরগাঁওয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন।

আউয়াল আহমেদের নোতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকূরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।