বেড়ায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেড়া পৌর ও বেড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ (রবিবার) সকাল ১০টায় বেড়া পৌর মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৮, পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব ফজলুর রহমান ফকির এবং পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব মো: কামরুজ্জামান প্রিন্স।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জনাব মো: রাসেল মোল্লা উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ফারুক আহমেদ জনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মো: মানিক হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে গাছসহ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের আগামীতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।







আপনার মতামত লিখুন