ভিটেমাটি দিলাম আমরা, চাকরি পায় বাইরের লোক” — চাকরির দাবিতে কেইপিজেডের মূল ফটকে স্থানীয় বেকার যুবকদের বিক্ষোভ।
ভিটেমাটি দিলাম আমরা, চাকরি পায় বাইরের লোক” — চাকরির দাবিতে কেইপিজেডের মূল ফটকে স্থানীয় বেকার যুবকদের বিক্ষোভ।
0:00 0:00

ভিটেমাটি দিলাম আমরা, চাকরি পায় বাইরের লোক” — চাকরির দাবিতে কেইপিজেডের মূল ফটকে স্থানীয় বেকার যুবকদের বিক্ষোভ।

অন্যান্য
ভিটেমাটি দিলাম আমরা, চাকরি পায় বাইরের লোক” — চাকরির দাবিতে কেইপিজেডের মূল ফটকে স্থানীয় বেকার যুবকদের বিক্ষোভ।
২৫ নভেম্বর ২০২৬, ৫:০৫ পিএম

ভিটেমাটি দিলাম আমরা, চাকরি পায় বাইরের লোক” — চাকরির দাবিতে কেইপিজেডের মূল ফটকে স্থানীয় বেকার যুবকদের বিক্ষোভ।

মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) চাকরির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বেকার যুবকরা।

 

 

নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের অভিযোগ তুলে আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকরা চাকরির ক্ষেত্রে যথাযথ সুযোগ পাচ্ছেন না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের জন্য প্রচার চালানোর বিষয়টিও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

 

 

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় যুবকরা বলেন, “স্থানীয় মানুষের জমি, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে এলাকার যোগ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হচ্ছে না। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।”

এদিকে কেইপিজেডে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কেইপিজেডে কর্মরত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে এই অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, ঘুষ দিলেই চাকরি হচ্ছে বিভিন্ন নিম্ন পদে। ১০ হাজার টাকা ঘুষ দিলেই মিলছে সিকিউরিটি গার্ডের চাকরি, না দিলে বাদ। আর বিভিন্ন কর্মী পদে ২০ থেকে ৫০ হাজার টাকা দিলেই মিলছে সোনার হরিণ চাকরি।

 

 

স্থানীয়দের দাবি, নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে এবং স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ বিষয়ে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫/১১/২৬ ইং