মুকসুদপুর থানার অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার
মুকসুদপুর থানার অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার
মোঃ ইলিয়াছ খাঁন (ফরিদপুর) জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার মোঃ জুয়লাল মুন্সি নামে এক আসামিকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৩ নভেম্বর)। চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জয়লাল মুন্সি ওই গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সি বিভিন্ন নাশকতা মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের কিতো মামলায়ও তিনি আসামি।
লোহাগাড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি নগরকান্দা উপজেলার চরযোশদী গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসুল সামদানী আজাদের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ – পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এ সময় সহকারী
উপ- পরিদর্শক এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অভিযানের অংশ নেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, নগরকান্দা থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি যিনি মুকসুদপুর থানার নাশকতা মামলার ও আসামি জয়লাল মুন্সিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মোঃ ইলিয়াছ খাঁন ফরিদপুর জেলা প্রতিনিধি
০১৩১২৫৫৭৮৭৪
২৪-১১-২০২৬ ইং








আপনার মতামত লিখুন