রংপুর জেলা সহ দেশে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
রংপুর জেলা সহ দেশে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
0:00 0:00

রংপুর জেলা সহ দেশে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

অন্যান্য
রংপুর জেলা সহ দেশে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
২২ নভেম্বর ২০২৬, ৫:৪৮ পিএম

রংপুর জেলা সহ
দেশে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এ তথ্য দিয়ে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

 

 

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

সোমবার-২৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।