আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম
0:00 0:00

আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

অন্যান্য
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম
২১ নভেম্বর ২০২৬, ৯:১৩ পিএম

আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল আখ্যা দিয়ে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে দলটিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে নবনামকরণ করা ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ ও ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর স্মৃতিবিজড়িত এ দুটি ক্রীড়া স্থাপনা রংপুরের ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্মারক হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

এছাড়া রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।