নওগাঁর মান্দায় বৈরী আবহাওয়ায় পুলিশের অভিযান, ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেফতার
নওগাঁর মান্দায় বৈরী আবহাওয়ায় পুলিশের অভিযান, ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেফতার
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিশেষ অভিযান চালিয়ে ৮টি সিআর মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১০ বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫)। তিনি উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ শালদহ গ্রামে অভিযান পরিচালনা করেন। বৈরী আবহাওয়ার মধ্যেই আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন আদালতের ৮টি সিআর সাজা পরোয়ানা মুলতবি ছিল। মামলাগুলোর নম্বর যথাক্রমে: সিআর নং-৩৫৩/১৬, সিআর নং-৫৭৫/১৬, এসসি-১১৫৪/২২, সিআর নং-৩৮৪/১৮, এসসি-১০৪৭/১৭, সিআর নং-৫৯৪/১৭, সিআর নং-২৯৭/১৭ এবং সিআর নং-৫৫৮/২০১৬। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।








আপনার মতামত লিখুন