নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
0:00 0:00

নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

অন্যান্য
নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
২১ নভেম্বর ২০২৬, ৫:৪৫ পিএম

নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ কালুপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন বাতদীঘি এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ এবং ২০ বোতল ‘রেসকোডিল’ সিরাপ উদ্ধার করে।

 

 

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়।