নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
0:00 0:00

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

অন্যান্য
নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
২১ নভেম্বর ২০২৬, ২:০১ পিএম

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ‘অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি)’ পত্নীতলা শাখার উদ্যোগে নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নওগাঁ রোডের হক মটরস্ প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

সংগঠনের পত্নীতলা শাখার সভাপতি কর্পোরাল মোঃ মোরশেদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট দেওয়ান বুলবুল আহমেদ।

 

 

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক কল্যাণ, ঐক্য সুদৃঢ়করণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

অনুষ্ঠানে ‘অসকস বাংলাদেশ’ পত্নীতলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।