প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুর্গাপুরে উৎসবমুখর আনন্দ মিছিল নেতৃত্ব দেন মোঃ আসাদুজ্জামান প্রামানিক আসাদুল ।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুর্গাপুরে উৎসবমুখর আনন্দ মিছিল নেতৃত্ব দেন মোঃ আসাদুজ্জামান প্রামানিক আসাদুল ।
0:00 0:00

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুর্গাপুরে উৎসবমুখর আনন্দ মিছিল নেতৃত্ব দেন মোঃ আসাদুজ্জামান প্রামানিক আসাদুল ।

অন্যান্য
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুর্গাপুরে উৎসবমুখর আনন্দ মিছিল নেতৃত্ব দেন মোঃ আসাদুজ্জামান প্রামানিক আসাদুল ।
১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দুর্গাপুরে উৎসবমুখর আনন্দ মিছিল নেতৃত্ব দেন মোঃ আসাদুজ্জামান প্রামানিক আসাদুল ।

সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি।
১৮-১১-২০২৬ .

লালমনিরহাট জেলা
প্রধানমন্ত্রীর শুভ আগমনকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠছে উত্তরের সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর ইউনিয়ন সহ জেলা লালমনিরহাট। শহরজুড়ে চলছে ব্যাপক সাজসজ্জা, সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং নানা প্রস্তুতিতে বদলে যাচ্ছে আমাদের প্রিয় লালমনিরহাট শহরের চিত্র।

 

 

শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বিভিন্ন স্থাপনা ও জনসমাগমস্থল সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জায় শহরজুড়ে তৈরি হচ্ছে এক মনোমুগ্ধকর পরিবেশ। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজেও চলছে ব্যাপক তৎপরতা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের আবহ। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে সর্বস্তরের মানুষ।
লালমনিরহাটবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই আগমন জেলার উন্নয়ন, সম্ভাবনা ও দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন আশার বার্তা নিয়ে আসবে। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তিস্তা মহাপরিকল্পনা ও সীমান্তবর্তী এলাকার উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা জেলাবাসীর।

 

 

প্রিয় লালমনিরহাট আজ নতুন সাজে, নতুন স্বপ্নে, নতুন প্রত্যাশায়!
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে পুরো শহর। সবার প্রত্যাশা—মো : মনির হোসেন মনির ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী বলেন এই আগমন হয়ে উঠুক লালমনিরহাটের উন্নয়ন ও অগ্রযাত্রার নতুন অধ্যায়ের সূচনা।
আলোকিত লালমনিরহাট—আমাদের গর্ব, আমাদের অঙ্গীকার ।