সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাদক ও সন্ত্রাস ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপত্যপ্রতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ভাওয়াল গ্রামে হাসেম মোল্যা বাড়িতে যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসেম মোল্যা সভাপতিত্বে এবং ইলিয়াছ মোল্যার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ মাতুব্বার, যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বার, খোকন মাতুব্বর ও রাসেল শেখ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসমাইল মাতুব্বর, বিএনপি নেতা বাকা মাতুব্বর, এবং উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।
এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যে কোন ধরনের অপ তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।







আপনার মতামত লিখুন