কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সকল কর্মকর্তাদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সকল কর্মকর্তাদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা পবিস-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) জনাব মোঃ মজিবুল হক।
সভায় সমিতির আওতাধীন সকল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির সার্বিক কার্যক্রমের সমন্বয় এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতি সিনিয়র জিএম মোঃ মজিবুল হক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।








আপনার মতামত লিখুন