টঙ্গিবাড়ীর নতুন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের যোগদান
টঙ্গিবাড়ীর নতুন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের যোগদান
মোঃজসিম শেখ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এস. এম. মেহেদী হাসান।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) পূর্বাহ্ণে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এর আগে এস. এম. মেহেদী হাসান ঝালকাঠী সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে তাঁর যোগদান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।







আপনার মতামত লিখুন