টঙ্গীবাড়িতে রিপন মল্লিকের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
টঙ্গীবাড়িতে রিপন মল্লিকের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
টঙ্গীবাড়ি প্রতিনিধি।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি টঙ্গীবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাঝিবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন লাকরিয়া, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান মল্লিক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস (ভিপি)।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহজাহান বেপারি, নুর আলম সরদার, মহিলা দল নেত্রী সুমি আক্তার ও নাছিমা বেগম, আক্তার মল্লিক, সেন্টু মাদবর, মিন্টুসহ সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা দেশব্যাপী সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরেন।








আপনার মতামত লিখুন