বর্ষবার্তা হাতে সংসদ সদস্য আব্দুস সালাম
বর্ষবার্তা হাতে সংসদ সদস্য আব্দুস সালাম
0:00 0:00

বর্ষবার্তা হাতে সংসদ সদস্য আব্দুস সালাম

অন্যান্য
বর্ষবার্তা হাতে সংসদ সদস্য আব্দুস সালাম
১৫ নভেম্বর ২০২৬, ৫:২০ পিএম

বর্ষবার্তা হাতে সংসদ সদস্য আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার

 

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার একটি প্রতিনিধি দল। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে ভিআইপি  ভবন সংলগ্ন সংসদ সদস্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাতে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদের হাতে পত্রিকার বর্ষপূর্তি ম্যাগাজিন ‘বর্ষবার্তা’ তুলে দেন পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আসলাম। এ সময় তাঁদের মধ্যে কুশল বিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

 

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যেতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন,পত্রিকার হরগঙ্গা কলেজ প্রতিনিধি আবরার অনিক।