নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ আটক।
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ আটক।
0:00 0:00

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ আটক।

অন্যান্য
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ আটক।
১৫ নভেম্বর ২০২৬, ২:৪০ পিএম

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায়
যুবলীগ আটক।

জয় আহমেদ জনি

নাটোর প্রতিনিধি

মোঃ সম্রাট ইসলাম (৩৭) নামে এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সম্রাট ইসলাম ওয়ালিয়া আমিনপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। তিনি ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, লালপুর থানার মামলা নম্বর-১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩৩৪/২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর ১৫ নভেম্বর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।