সিলেটের গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের নতুন কমিটি তে সভাপতি অসীম চন্দ্র পাল ও সম্পাদক পদে স্বপন কান্তি কর
সিলেটের গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের নতুন কমিটি তে সভাপতি অসীম চন্দ্র পাল ও সম্পাদক পদে স্বপন কান্তি কর
0:00 0:00

সিলেটের গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের নতুন কমিটি তে সভাপতি অসীম চন্দ্র পাল ও সম্পাদক পদে স্বপন কান্তি কর

অন্যান্য
সিলেটের গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের নতুন কমিটি তে সভাপতি অসীম চন্দ্র পাল ও সম্পাদক পদে স্বপন কান্তি কর
১৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

সিলেটের গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের নতুন কমিটি তে সভাপতি অসীম চন্দ্র পাল ও সম্পাদক পদে স্বপন কান্তি কর

শিহাব উদ্দীন
সিলেটের গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অসীম চন্দ্র পালকে সভাপতি এবং স্বপন কান্তি করকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছিটা ফুলবাড়ি শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির ও শ্রীশ্রী দুর্গা মন্দিরে সংগঠনের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার অমিয় ভূষণ পালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব অমল কুমার নাগ সঞ্চালনা করেন। এ সময় সুভাষ চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশন কর্তৃক গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির যাচাই-বাছাই শেষে সংগঠনের সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদের ১০.২ ধারা অনুযায়ী নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দেবনাথ,

 

 

 

সহ-সভাপতি শিবু প্রসাদ দাস, অসীম কান্তি তালুকদার ও দীপক দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সুশীল হালদার, সহ-সাংগঠনিক সম্পাদক গোপাল মালাকার, অর্থ সম্পাদক শ্যামল বৈদ্য, দপ্তর সম্পাদক নিক্সন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঝন্টু দাস এবং ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কমল কৃষ্ণ চক্রবর্তী। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রনজিৎ চন্দ ও সাথী রানী বৈদ্যসহ অন্যান্যরা।

 

 

উল্লেখ্য পাঁচ সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির সদস্যরা ছিলেন—অমল কুমার নাগ, হিরেন্দ্র চক্রবর্তী, প্রফুল্ল কুমার সরকার, সমীরণ মালাকার ও শশধর দাশ।অনুষ্ঠানের শেষপর্বে প্রধান নির্বাচন কমিশনার অমিয় ভূষণ পাল নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এসময় বিভিন্ন গণ্যমান্য, ব্যক্তিবর্গ, সাংবাদিক, উপস্থিত ছিলেন প্রমুখ ।