জনসেবাই লক্ষ্য: দক্ষিণ ভূর্ষি ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোহাম্মদ হারুনুর রশীদ (হারুন) ।
জনসেবাই লক্ষ্য: দক্ষিণ ভূর্ষি ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোহাম্মদ হারুনুর রশীদ (হারুন) ।
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন পটিয়া ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া ১৩ নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হারুনুর রশীদ হারুন ।
“স্মার্ট পটিয়া, উন্নত পটিয়া” এই স্লোগানকে সামনে রেখে তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তরুণ, প্রবীণ সকলের কাছেই তিনি দোয়া ও সমর্থন কামনা করছেন।
তার নির্বাচনী সুনির্দিষ্ট নির্বাচনী পরিশেষে কয়েক দফা অঙ্গীকার ঘোষণা করেছেন, যা ইতিমধ্যে ওয়ার্ডবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তার নির্বাচনী অঙ্গীকারসমূহ:
১৩ নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রতিটি পরিবারে নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হবে। পানির সংকট নিরসনে নতুন পাইপলাইন স্থাপন ও গভীর নলকূপ বসানো হবে।
শিক্ষার মানোন্নয়ন: শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করবেন। একটি শিক্ষিত ও আলোকিত ওয়ার্ড গঠনই তার লক্ষ্য। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ করে অসহায়, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ব্যবস্থা করা হবে।
আলোকিত ওয়ার্ড: রাতের অন্ধকার দূর করতে ওয়ার্ডের প্রতিটি সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ও অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে একটি নিরাপদ ও আলোকিত ৪ নং ওয়ার্ড উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন।
এ প্রসঙ্গে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হারুন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনসেবার জন্য রাজনীতি করতে চাই। জনসেবাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডকে একটি মডেল, স্মার্ট ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এই ওয়ার্ড কে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত আদর্শ ওয়ার্ড গড়ে তুলবো। আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাব না, জনগণের সাথে নিয়েই কাজ করবো।
স্থানীয় ভোটাররা জানান, মোঃ হারুন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তাই তরুণ প্রার্থী হিসেবে তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে।
স্থানীয় ভোটার মোঃ ফাহিম বলেন, হারুন একজন সচ্ছ মনের মানুষ। তিনি আমাদের এই দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সকল স্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকলের বিপদে পাশে দাঁড়ায়। আমরা চাই এরকম একজন আমাদের ওয়ার্ডের মেম্বার হোক। হারুন নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের সেবা করুক।
আগামী নির্বাচনে ৪ নং ওয়ার্ডের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে একজন সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধি নির্বাচিত করবেন বলে আশা করছেন এলাকাবাসী।








আপনার মতামত লিখুন