মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
0:00 0:00

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

অন্যান্য
মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
১৩ নভেম্বর ২০২৬, ৭:৫৬ পিএম

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নধীন আলিফ কাচ্চি সংলগ্ন ইউটার্ন এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের পা ভেঙে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে উভয় যানের ৩ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

 

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, যার একটি পা ভেঙে গেছে। ঘন ঘন দুর্ঘটনা রোধে উক্ত ইউটার্ন এলাকায় দ্রুত প্রয়োজনীয় ট্রাফিক সতর্কতা ও গতি রোধক স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।