টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন
টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন
খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
টিম ন্যাশনালিস্ট ভয়েসের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সিনিয়র সহসভাপতি সানজিদা রহমান অরিন।
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর টিম ন্যাশনালিস্ট ভয়েসের কেন্দ্রীয় সভাপতি মো. আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসাইনের স্বাক্ষরে ১৫১ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটিতে সানজিদা রহমান অরিনকে ছাত্রীবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় সংগঠনের নারী শিক্ষার্থী ও ছাত্রীসমাজের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সাবেক মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে অরিনের। নতুন দায়িত্বের মধ্য দিয়ে তিনি খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি, ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী এক বছর সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।








আপনার মতামত লিখুন