নিষিদ্ধ সংগঠনের কর্মকান্ডের প্রতিবাদে সালথায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
নিষিদ্ধ সংগঠনের কর্মকান্ডের প্রতিবাদে সালথায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ খাঁন ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা শ্রমিকদল।
আজ বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সালথা উপজেলা সদর বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সালতা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। পরে বাইপাস সড়কে লাভ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সহ-সভাপতি সোহরাব মোল্যা, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর মাতুব্বর, আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, শ্রমিক দলের ভাওয়াল ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী বালাম বিশ্বসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেওয়া নেতা কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপত্যপ্রতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।








আপনার মতামত লিখুন