ছাত্রলীগের ডাকা ধর্মঘটে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের বিশেষ টহল
ছাত্রলীগের ডাকা ধর্মঘটে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের বিশেষ টহল
মোঃ ইলিয়াছ খান (সালথা)ফরিদপুর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটে নাশকতা মোকাবেলায় ফরিদপুরের সালথায় থানা পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সালথা থানা পুলিশের এই টহল ও মহড়া অনুষ্ঠিত হয়।এ সময় পুলিশের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়ায় অংশ নেন থানার পুলিশ সদস্যরা।
টহলের বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠন আগামীকাল সারাদেশব্যপী হরতাল ডেকেছে। সালথা উপজেলা মানুষের নিরাপত্তা ও জীবন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের যে টহল তারই অংশ হিসেবে আজকের এই মহড়া।
তিনি আরও বলেন, কেউ যদি বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। নাশকতা মোকাবেলায় আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
মোঃ ইলিয়াছ খান (সালথা)ফরিদপুর প্রতিনিধি
৯-১১২০২৬
সোমবার








আপনার মতামত লিখুন