সালথায় ইয়াবাসহ আটক ১
সালথায় ইয়াবাসহ আটক ১
0:00 0:00

সালথায় ইয়াবাসহ আটক ১

অন্যান্য
সালথায় ইয়াবাসহ আটক ১
৮ নভেম্বর ২০২৬, ৯:১০ এএম

সালথায় ইয়াবাসহ আটক ১

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ (৭ নভেম্বর) দুপুরে আটককৃত মনিরকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। আটককৃত মনির মাতুব্বার, যদুনন্দী ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের মোঃ সাদেক মাতুব্বারের ছেলে।

 

 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির মাতুব্বারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

তিনি আরোও বলেন, মাদকের বিরুদ্ধে সালথা থানার পুলিশের অভিযান অব্যাহত থাকবে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরে মানুষের সহযোগিতা ও কামনা করছি।