গজারিয়ায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গজারিয়ায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব কামরুজ্জামান রতন (Quamruzzaman Ratan)।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দিনটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন