টঙ্গীবাড়ীতে জনস্বার্থে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হলো ব্যক্তিমালিকানাধীন জমি
টঙ্গীবাড়ীতে জনস্বার্থে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হলো ব্যক্তিমালিকানাধীন জমি
0:00 0:00

টঙ্গীবাড়ীতে জনস্বার্থে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হলো ব্যক্তিমালিকানাধীন জমি

অন্যান্য
টঙ্গীবাড়ীতে জনস্বার্থে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হলো ব্যক্তিমালিকানাধীন জমি
৬ নভেম্বর ২০২৬, ২:৫৮ পিএম

টঙ্গীবাড়ীতে জনস্বার্থে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হলো ব্যক্তিমালিকানাধীন জমি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে জনস্বার্থে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে নিজেদের মালিকানাধীন জমির ভরাট করা মাটি সরিয়ে দিচ্ছেন জমির মালিকরা।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে শ্রমিক দিয়ে ভরাট করা জমির বালু ও মাটি সরানোর কাজ চলছে।

এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচগাঁও বাজার এলাকায় সাতজনের মালিকানাধীন ওই জমিটি ভরাট করার কারণে কালভার্টের নিচ দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। জমির মালিকরা হলেন—সুলতানা ঢালী, শহীদ ঢালী, সেকান্দর ঢালী, আলামিন ঢালী, শাহিন ঢালী, নাছিমা বেগম ও রানু বেগম। তাদের পূর্বের বাড়ি ছিল নগর জোয়ার ও গারুগাঁও এলাকায়। নদীভাঙনে বসতভিটা হারিয়ে তারা পাঁচগাঁও বাজারে জমি কিনে বসবাসের উদ্দেশ্যে তা ভরাট করেছিলেন।

এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেন বুলেট মাঝি বলেন, “এখানে কালভার্টের নিচ দিয়ে পানি নিষ্কাশনের পথটি জমি ভরাটের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল। বিষয়টি বিবেচনা করে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে জমির মাটি সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের খাল খননের উদ্যোগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করছি। জনস্বার্থে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আমাদের সবার দায়িত্ব।
স্থানীয়দের প্রত্যাশা, জমির মাটি সরিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত হলে এলাকার জলাবদ্ধতা ও পানি চলাচলের সমস্যা অনেকটাই কমে আসবে।