টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার লাইন বিনষ্ট, অপসারণ করল ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার লাইন বিনষ্ট, অপসারণ করল ভ্রাম্যমাণ আদালত
0:00 0:00

টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার লাইন বিনষ্ট, অপসারণ করল ভ্রাম্যমাণ আদালত

অন্যান্য
টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার লাইন বিনষ্ট, অপসারণ করল ভ্রাম্যমাণ আদালত
৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার লাইন বিনষ্ট, অপসারণ করল ভ্রাম্যমাণ আদালত

মোঃ জসিম শেখ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অবৈধ ড্রেজার পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা ইউনিয়নের ন্যাশনাল কোল্ড স্টোরেজ সংলগ্ন কান্দারপাড়া এলাকা, কুন্ডের বাজার সেতুর দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী এবং রাধুনীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজারের সঙ্গে সংযুক্ত পাইপলাইন পাওয়া যায়। তবে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

 

পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘটনাস্থলে থাকা পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী।