আড়িয়লের চেয়ারম্যান হিসেবে মঞ্জু শেখ ফারুককে পেতে চান এলাকাবাসী
আড়িয়লের চেয়ারম্যান হিসেবে মঞ্জু শেখ ফারুককে পেতে চান এলাকাবাসী
0:00 0:00

আড়িয়লের চেয়ারম্যান হিসেবে মঞ্জু শেখ ফারুককে পেতে চান এলাকাবাসী

অন্যান্য
আড়িয়লের চেয়ারম্যান হিসেবে মঞ্জু শেখ ফারুককে পেতে চান এলাকাবাসী
৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

আড়িয়লের চেয়ারম্যান হিসেবে মঞ্জু শেখ ফারুককে পেতে চান এলাকাবাসী

জনসমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে মানুষের সেবা করতে চান তিনি, উন্নয়নের প্রতিশ্রুতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মঞ্জু শেখ ফারুককে দেখতে চান এলাকাবাসীর । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন ভালো মনের মানুষ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে আগামী দিনে ইউনিয়নের নেতৃত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

 

 

স্থানীয়দের প্রত্যাশা, আড়িয়ল ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, মাদক প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন—এমন নেতৃত্ব চান তারা।

 

 

এ বিষয়ে মঞ্জু শেখ ফারুক বলেন, “আমি সব সময় আড়িয়ল ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এলাকাবাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে আমি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেব। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত আড়িয়ল ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

 

 

তিনি আরও বলেন, “আমি চাই আড়িয়ল ইউনিয়ন হবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের একটি মডেল ইউনিয়ন। যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না। জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।

 

 

স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে আড়িয়ল ইউনিয়নে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে জনগণের রায়ই নির্ধারণ করবে ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।

দৈনিক সমাজের খবর