দীর্ঘ ২৩ বছর পর লালমনিরহাট সরকারি কলেজে শিক্ষকশিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা
দীর্ঘ ২৩ বছর পর লালমনিরহাট সরকারি কলেজে শিক্ষকশিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের শিক্ষা অঙ্গনে বিশেষ এক আলোচিত মুহূর্ত! দীর্ঘ ২৩ বছর পর নিজ জেলার ঐতিহ্যবাহী লালমনিরহাট সরকারি কলেজে আগমন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
রোববার (১ নভেম্বর) তাঁর এই আগমনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে তাঁকে দেখতে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দেখা যায় বিশেষ আগ্রহ।
দীর্ঘ ২৩ বছর আগে যে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে ছিল তাঁর জীবনের স্মৃতি, সেই পরিচিত প্রাঙ্গণে মন্ত্রী হিসেবে ফিরে আসা নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত।
সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু, বদলেছে কলেজের পরিবেশ ও প্রজন্ম; কিন্তু পুরোনো শিক্ষাঙ্গনের স্মৃতি আজও মানুষের হৃদয়ে অমলিন।
লালমনিরহাট সরকারি কলেজ এ অঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ ২৩ বছর পর মন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কলেজের অতীত স্মৃতি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্ট মহলের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
সব মিলিয়ে দীর্ঘ ২৩ বছর পর লালমনিরহাট সরকারি কলেজে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আগমন ঘিরে তৈরি হয়েছে এক স্মরণীয় আবহ। প্রিয় শিক্ষাঙ্গনে তাঁর এই ফিরে আসার মুহূর্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের স্মৃতিতে অঙ্গনে বিশেষ আলোচনার বিষয়








আপনার মতামত লিখুন